• Home
  • প্রযুক্তি
  • বজ্রপাতের সময় কি মোবাইল ব্যবহার করা নিরাপদ ? দেখে নিন

বজ্রপাতের সময় কি মোবাইল ব্যবহার করা নিরাপদ ? দেখে নিন

বজ্রপাতের সময় কি মোবাইল ব্যবহার করা নিরাপদ ?

বর্ষাকাল এ ঝড় বৃষ্টির সঙ্গী হয় বজ্রপাত । অনেকের মনেই একটা জিজ্ঞাসা থাকে যে এই সময় মোবাইল ফোন ব্যবহার করা যায় কিনা বা ব্যবহার করলে কি অসুবিধা হতে পারে? এটা নিয়ে কিছু সত্যি এবং কিছু মিথ ছড়িয়ে আছে আমাদের মধ্যে । চলুন  আজ একটু এই বিষয়টা নিয়ে ফোকাস করা যাক।

বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স জিনিসের অনেক ক্ষতি হয়। কারণ এই জিনিসগুলি ধাতব অর্থাৎ তামার তারের দ্বারা সংযুক্ত থাকে। আর আমরা সকলেই জানি  , তামা বিদ্যুতের সুপরিবাহী। তাই ইলেকট্রনিক্স জিনিস যেমন টিভি, ফ্রিজ বা AC এই সমস্ত জিনিস  বজ্রপাতের সময় ব্যবহার করলে  ঝুঁকি থেকেই যায়। 

 এই বিষয়ে বৈজ্ঞানিক কারণটি আগে দেখা যাক । মোবাইল ফোনে সিগন্যালের জন্য রেডিও তরঙ্গ ও বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়। এই দুটি তরঙ্গের মাধ্যমে বিদ্যুত কখনোই আপনার অবদি পৌঁছাতে পারে না। ফলে বজ্রপাতের সময় ঘরে থাকাকালীন মোবাইল ফোন নিরাপদে ব্যবহার করতে পারেন। তবে  বজ্রপাতের সময় বাড়ীর বাইরে থাকলে আমাদের নিজেদেরও বিপদ হওয়ার সম্ভবনা থেকে যায় । সেইকারণে এই সময়টা কোনো উঁচু জায়গা , ফাঁকা মাঠ  বা গাছের তলা এড়িয়ে চলাই ভাল ।

 শিকাগোর ইলিয়ন University এর প্রফেসর ডঃ মেরি অ্যান কুপার (অ্যসোসিয়েট প্রফেসর, ইর্মার্জেন্সি ও মেডিসেন ও বায়োইঞ্জিনিয়ারিং department)  তিনি তাঁর “ব্রজপাতের উপর আঘাত”  তথ্যের উপরে রির্সাচ পেপারে উল্লেখ করেছেন যে, বজ্রপাতের সময় সেলুলার ফোন থেকে কোনরকম বিপদের সম্ভবনা নেই। তিনি তাঁর পেপারে ষ্পষ্ট করে বলেছেন বজ্রপাতের সময় যে আলো দেখা যায়, তাতে শুধুমাত্র ল্যান্ডফোনের ক্ষতি হওয়ার সম্ভবনা আছে, কারণ ল্যান্ডফোনে তারের ব্যবহার হয়।  কিন্তু মোবাইল ফোনে যেহেতু তারের ব্যবহার নেই, সেই কারণে ঝুঁকিও থাকে না। 

২০০৬ সালে একটি ব্রিটিশ মেডিকেল জার্নালেও বলা হয়েছে ঝড় বা বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা নিরাপদ। বরং বজ্রপাতের দ্বারা আক্রান্ত মানুষদের দ্রুত মেডিক্যাল সুবিধা  বা পরিষেবা দেওয়ার  জন্য মোবাইল ফোনের ব্যবহার ভীষণ জরুরী। তবে ঝড় বা অতিরিক্ত বজ্রপাতের সময়  ঘরের বাইরে থাকাকালীন মোবাইল ফোন ব্যবহারে একটু ঝুঁকি থেকেই যায়। কারণ জলের সংস্পর্শে এলে মোবাইলের ধাতব অংশগুলির ক্ষতির সম্ভবনা থেকে যায় । আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মোবাইল ফোন চার্জে থাকাকালীন যদি বজ্রপাত হয়, তাহলে তাতে কথা বলা বিপদজ্জনক হতে পারে।  কারন মোবাইল ফোনটি তখন বিদ্যুতের সঙ্গে সংযুক্ত থাকে, তাই এই সময় ফোন চার্জ থেকে খুলে আলাদা রাখাই নিরাপদ। 

 আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর পেলেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ।

শেয়ার করুন:

Leave a Comment

ফলো করুন

সবচেয়ে জনপ্রিয়