বর্তমানে আমাদের জীবনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তিগত তথ্য, ছবি, মেসেজ সবই এখানে থাকে, তাই এগুলোকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ সব সময় কিছু নতুন ফিচার নিয়ে আসে ব্যাবহারকারী দের জন্য। হোয়াটসঅ্যাপ এর এমনই একটা ফিচার হলো , ‘Chat Lock’, যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ চ্যাটগুলো লক করে রাখতে পারবেন। এই WhatsApp Chat Lock ফিচারের সাহায্যে কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত চ্যাট দেখতে পারবে না। এই ফিচার টি আপনার হোয়াটস্যাপ চ্যাট কে অধিকতর সুরক্ষা দেবে। অনেকেই মনে করতে পারেন, এখনকার বেশিরভাগ ফোনে আমরা তো অ্যাপ লক করে দিতে পারি তাহলে এই ফিচারটির প্রয়োজনীয়তা কি ? হ্যাঁ এটা ঠিক , কিন্তু আপনি যদি মনে করেন এই ফিচার এর মাধ্যমে আপনি শুধু আপনার গোপন চ্যাট বা ব্যাঙ্কিং সম্বন্ধীয় চ্যাট গুলো লক করবেন সেক্ষেত্রে আপনি অধিকতর সুরক্ষিত থাকবেন। চলুন জেনে নিই এই নতুন ফিচারটি সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য।
হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচার কি?
WhatsApp Chat Lock একটি ফিচার যা আপনাকে আপনার নির্দিষ্ট চ্যাট বা গ্রুপকে লক করার সুবিধা দেয়। এতে করে কেউ যদি আপনার ফোন হাতেও পায়, তবে আপনার অনুমতি ছাড়া সেই লক করা চ্যাটটি খুলতে পারবে না। এই ফিচারের মাধ্যমে আপনি পিন বা ফিঙ্গারপ্রিন্ট অথবা আইফোনের ক্ষেত্রে ফেস আইডি ব্যবহার করে চ্যাট লক করতে পারবেন। এটি বিশেষভাবে কার্যকর, যদি আপনার ফোন কেউ মাঝে মাঝে ব্যবহার করে থাকে এবং আপনি চান না যে আপনার ব্যক্তিগত চ্যাটগুলো অন্যের নজরে আসুক।
কিভাবে WhatsApp Chat Lock করবেন?
হোয়াটসঅ্যাপ চ্যাট লক করা অত্যন্ত সহজ। আইওস বা এন্ড্রোয়েড যেকোনো ডিভাইস এই একই ভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করা যায়। নিচের ধাপগুলি অনুসরণ করলেই আপনি আপনার প্রিয় চ্যাট লক করতে পারবেন:
- প্রথমে আপনি যে চ্যাটটি লক করতে চান, সেটিতে চাপ দিয়ে ধরে সিলেক্ট করুন।
- তারপর একদম উপরের দিকে গিয়ে থ্রী ডট মেনু থেকে ‘Lock Chat’ অপশনটি নির্বাচন করুন।

- আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডি ব্যবহার করে নিশ্চিত করুন।

- লক করা চ্যাটটি ‘Locked Chats’ ফোল্ডারে চলে যাবে।
কীভাবে লক করা চ্যাট দেখবেন ?
আপনার লক করা চ্যাটগুলো দেখা বা আনলক করতে বেশ সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে:
- প্রথমে আপনার WhatsApp চ্যাট লিস্টটি খুলুন।
- একদম উপরের দিকে ‘Locked Chats’ নামে একটি ফোল্ডার দেখবেন, সেখানে ট্যাপ করুন।

- ফোল্ডারটি খুলতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে।
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার সঙ্গে সঙ্গে লক করা চ্যাটগুলো আনলক হবে এবং আপনি যেকোনো কনট্যাক্টের সঙ্গে সহজে কথা বলতে পারবেন।

WhatsApp Chat Lock ফিচারের সুবিধা
- পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষা
আপনি চাইলে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চ্যাটগুলো লক রাখতে পারবেন, যাতে অন্য কেউ চ্যাটগুলো দেখতে না পারে।
- অনেকগুলো চ্যাট লক করা যাবে
একাধিক চ্যাট একসঙ্গে লক করে রাখা যাবে এবং সব লক করা চ্যাট ‘Locked Chats’ ফোল্ডারে সেভ থাকবে।
- নোটিফিকেশনে মেসেজ প্রিভিউ দেখাবে না
লক করা চ্যাটে কেউ মেসেজ পাঠালে, তার নোটিফিকেশন মেসেজের প্রিভিউ দেখাবে না।
- আপনার চ্যাট থাকবে প্রাইভেট
আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কেউ আপনার লক করা চ্যাট খুলতে পারবে না।
আরও পড়ুন:
WhatsApp-এর Chat Lock ফিচার আপনাকে আরো বেশি প্রাইভেসি এবং সুরক্ষা দেবে, যাতে আপনার ব্যক্তিগত চ্যাটগুলো কেবল আপনার জন্যই সংরক্ষিত থাকে। এই ফিচারটি ব্যবহার করলে আপনার চ্যাটগুলো সম্পূর্ণ নিরাপদ এবং লুকানো থাকবে, যা আপনার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আশা করি এই প্রতিবেদনটি আপনাকে সঠিক ভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করতে সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচার ব্যবহার করে আপনার তথ্যকে নিরাপদ রাখুন এবং নিশ্চিন্তে WhatsApp ব্যবহার করুন!










