রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে এসেছে, যার নাম Jio iActivate। এর মাধ্যমে আপনি ঘরে বসেই সিম কার্ড অ্যাক্টিভ করতে পারবেন, দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই। শুধু মোবাইল ফোন ব্যবহার করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। Jio iActivate কি এবং এই সার্ভিস কিভাবে ব্যবহার করবেন জানতে নিচের প্রতিবেদন টি পড়ুন।
Jio iActivate কী?
Jio iActivate হলো এমন একটি পরিষেবা, যা আপনাকে বাড়িতে বসেই সিম কার্ড অর্ডার ও চালু করার সুযোগ দেয়। My Jio অ্যাপ ব্যবহার করে আপনি নিজের ছবি বা ভিডিও আপলোড করে এবং কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করে নিজের সিম নিজেই Activate করতে পারবেন।
কীভাবে Jio iActivate পরিষেবার মাধ্যমে সিম চালু করবেন?
Jio iActivate পরিষেবাটি ব্যবহার করা খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- My Jio অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
- অ্যাপটি খুললে হোম পেজে iActivate ব্যানার দেখতে পাবেন, এই ব্যানার এ ক্লিক করুন। বা বাঁদিকে উপরের দিকে মেনু আইকন এ ক্লিক করুন এবং সেখানে থেকে “Get Jio SIM-iActivate” সিলেক্ট করুন।

- এবার আপনার নাম,অল্টারনেট মোবাইল নম্বর এবং ডেলিভারি পিন কোড দিয়ে “Generate OTP” তে ক্লিক করুন।

- আপনার অল্টারনেট নম্বর এ আসা ৬ ডিজিট এর OTP দিয়ে “Verify” বাটন এ ক্লিক করুন।

- eSIM অথবা Physical SIM সিমের মধ্যে যেকোনো একটি বেছে নিন এবং “Continue” বাটন এ ক্লিক করুন।

- “Go for iActivate” অপশন নির্বাচন করে পরবর্তী ধাপ এ চলে যান।

- KYC via Aadhaar OTP বা KYC via Digilocker যেকোনো একটি অপশন নির্বাচন করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। এক্ষেত্রে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে Aadhaar নম্বর দিয়ে OTP দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করেছি।

- Aadhaar এ থাকা ডেলিভারি এড্রেস সিলেক্ট করুন বা আপনি অন্য কোনো ঠিকানায় সিম নিতে চাইলে সেই ঠিকানা টা যোগ করুন এবং “Continue” করুন।

- এই ধাপে, Alternate মোবাইল নম্বর টি কার সিলেক্ট করে এবং অন্য কোনো সিম ব্যবহার করলে কোন কোম্পনির এবং কতগুলো সিম ব্যবহার করেন সিলেক্ট করে “Continue” এ ক্লিক করুন।

- এবার আপনার ফটো এবং ভিডিও নিন তাদের গাইডলাইনস অনুযায়ী।

- এখন আপনি Postpaid বা Prepaid যে ধরণের সিম নিতে চান সিলেক্ট করে সম্পূর্ণ নতুন Jio সিম নিতে “Join Jio with new Number” সিলেক্ট করুন এবং পরের ধাপ এ চলে যান।

- এবার আপনি যে প্ল্যান নিতে চান সিলেক্ট করে পেমেন্ট করুন।

কিছুদিনের মধ্যেই আপনি সিমটি হাতে পেয়ে যাবেন বাড়িতে বসে।
Jio iActivate-এর সুবিধা
- বাড়িতে বসে সিম কার্ড অর্ডার ও অ্যাক্টিভ করার সুযোগ।
- নতুন সিম বা অন্য কোনো কোম্পানির সিম কে Jio তে পোর্ট করে নিন এই সার্ভিস এর মাধ্যমে।
- eSIM বা ফিজিক্যাল দুই ধরণের সিম এর ক্ষেত্রেই প্রযোজ্য।
- আপনার ব্যাক্তিগত তথ্য ও ডকুমেন্টস অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই।
- ফ্রি হোম ডেলিভারি পরিষেবা।
Jio iActivate সেবা ব্যবহার করে আপনি সহজেই সিম কার্ড চালু করতে পারবেন, আর এতে সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হবে। এখন থেকে সিম কার্ড চালু করার জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই সবকিছু করা যাবে।










