মোবাইল ফোন ছাড়া জীবন এখন অচল । যোগাযোগ ছাড়াও তথ্য আদান প্রদান এবং অনেকেরই কাজের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম । তাই হাতের কাছে মোবাইল ফোনটি ঠিক থাকলেই স্বস্তি। কোনো কারণে যদি মোবাইল ফোনটি হাত থেকে পড়ে গিয়ে বা কোনো কারণে ফোনটা অন না হয় তাহলে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমটাই বন্ধ হয়ে যায়। কিন্তু কেন ফোন অন (on)হয় না তার কতগুলি কারণ আছে। আমরা এখানে ফোন চালু না হওয়ার কারণগুলো ও ফোন চালু না হলে কিভাবে চালু করা যাবে সেই নিয়ে আলোচনা করবো।
ফোন চালু না হওয়ার কারণগুলি :
১) ব্যাটারি ডেড: ফোন চালু না হওয়ার প্রধান একটি কারণ হতে পারে ব্যাটারি । হয়তো আপনার ফোনের ব্যাটরিটি ডেড হয়ে গেছে, তাই সেটি চালু হচ্ছে না।
২) সফটওয়্যারের সমস্যা: হতে পারে আপনার ফোনের সফটওয়্যার কোনোভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে বা সফটওয়্যার বা সিস্টেম আপডেট করার সময় কোনো কারণে crash করে গেছে।
৩) জল পড়ে থাকলে: আপনার ফোনের জন্য একবিন্দু জলও কিন্তু মারাত্মক ক্ষতিকারক । কোনো কারণে যদি এক ফোঁটা জল আপনার ফোনের ভেতরে ঢুকে পড়ে তাহলে তা খুব সহজেই আপনার ফোনের internal damage করে দিতে পারে। আর যদি ফোনটি শক্ত জায়গায় পড়ে তাহলেও ফোনের ক্ষতি হওয়ার প্রবল সম্ভবনা থাকে। হয়তো উপর থেকে দেখলে তেমন কোনো ড্যামেজ চোখে পড়ল না, কিন্তু ফোনের ভেতরে এমন সূক্ষ্ম ক্র্যাক (crack) করে দিতে পারে যে, আপনার ফোনটি ড্যামেজ হয়ে যেতে পারে।
ফোন চালু (on) না হলে কিভাবে সমাধান করবো ?
কি করা উচিত সেই মুহূর্তে সেটাও ভেবে পায় না অনেকে। আপনার ফোন বন্ধ হয়ে গেলে প্যানিক না করে কত গুলি ঠান্ডা মাথায় কতগুলি কাজ করে দেখতে পারেন।
১) রিস্টার্ট করুন (Restart)
অ্যানড্রয়েড ফোন হলে রিস্টার্ট বাটন টিপে ফোনটি স্টার্ট করার চেষ্টা করুন। যদি তাতে ফোনটি চার্জ না হয়, তাহলে ফোর্সফুলি অন করার চেষ্টা করুন। আর আইফোনের (iPhone) ক্ষেত্রে ভলিউম অন বাটন এবং ভলিউম ডাউন বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিয়ে পাওয়ার বাটনটা প্রেস করে রাখুন ততক্ষণ, যতক্ষণ না ফোনটা অন হচ্ছে। স্যামসাং (Samsung) এর ফোনের ক্ষেত্রে পাওয়ার বাটনটা ৩০ সেকেন্ড চেপে ধরে রাখুন সঙ্গে ভলিউম ডাউন বাটনটাও কয়েক সেকেন্ড প্রেস করে রাখুন। ফোনে কম্পন অনুভব না করা পর্যন্ত পাওয়ার বাটনটা প্রেস করে রাখুন।
২) ফোনের ব্যাটারি চার্জ করুন
ফোন হাত থেকে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পরে যদি ফোর্সফুলি অন না হয়, তাহলে চার্জে বসিয়ে রাখুন ৩০ মিনিট । এরপরে ফোনটি স্টার্ট করার চেষ্টা করুন।
৩) ড্যামেজ চেক করুন
পড়ে যাওয়ার ফলে ফোনে কোনো ক্র্যাক (crack) হয়েছে কিনা সেটা বোঝার জন্য টর্চের আলো ফেলে একবার ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। খালি চোখে যা দেখা যাচ্ছে না সেটা হয়তো চর্টের আলোয় দেখা যেতে পারে।
৪) অন্য ফোন থেকে কল করুন (Call from Other Device)
আপনার ফোনটি কাজ করছে কিনা তা বোঝার জন্য ফোনটি অন করার পরে একবার অন্য ফোন থেকে কল করে দেখা প্রয়োজন তা ভাইব্রেট (Vibrate) হচ্ছে কিনা। যদি ভাইব্রেট হয় কিন্ত ডিসপ্লে অন না হয়, তাহলে বুঝতে হবে ফোনের আভ্যন্তরীণ কাজ হচ্ছে কিন্তু ডিসপ্লে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫) সেফ মুড অন করুন (Safe Mode on)
যদি এত চেষ্টার পরেও ফোনটি অন না হয়, তাহলে ফোন এর সেফ মুড অন করতে হবে। সেফ মুড হল ফোনের জন্য এক জীবনদায়ী ওষুধের মতো । আপনার ডিভাইসটিতে কোনো অ্যাপ যদি সমস্যা তৈরী করে তাহলে সেফ মুড সহজেই তা খুঁজে বের করতে সাহায্য করে। কিন্তু অনেকেই জানেন না সেফ মুড কিভাবে অন করতে হয়। আসুন জেনে নেওয়া যাক ———
প্রথমে পাওয়ার বাটনটা অন করে ভাইব্রেট হতে শুরু করলে এরপরে ভলিউম ডাউন বাটন টা ধরে রাখুন যতক্ষণ আপনার ফোনের স্ক্রিনের এ সেফ মুড (Safe Mode) অন হচ্ছে। এরপরে ডিভাইসটি অন করুন।
আইফোন (iPhone) ব্যবহারকারীদের এটি করার প্রয়োজন নেই।
আশা করি এবার থেকে ফোন অন না হলে প্যানিক না করে অন্তত একবার এই পদ্ধতিগুলি প্রয়োগ করবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে ফোনটি কাছাকাছি কোনো সার্ভিস সেন্টার এ নিয়ে গিয়ে দেখাতে হবে।










