• Home
  • কিভাবে করবেন
  • বারবার অচেনা নম্বর থেকে ফোন আসছে? মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জেনে নিন ৪ টি সহজ উপায়ে 

বারবার অচেনা নম্বর থেকে ফোন আসছে? মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জেনে নিন ৪ টি সহজ উপায়ে 

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

বর্তমান যুগের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর যেকোনো কোনায় থাকা মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি। এবার অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে কোন অচেনা নম্বর থেকে ফোন আসলে আমরা কি করে বুঝব সেই ফোন নম্বরটি কার? আদৌ কি বের করা সম্ভব? আজকের এই প্রতিবেদন এ জেনে নিন কিভাবে মোবাইল নম্বর দিয়ে কোনো ফোন নম্বরের মালিক কে কিভাবে খুঁজে বের করবো। 

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় গুলো কি? 

খবরের কাগজ খুললেই আজকাল আমাদের চোখে পড়ে রোজ কত মানুষ প্রতারিত হচ্ছে এই অচেনা ফোনে মাধ্যমে। তাই অবশ্যই জানা দরকার অচেনা নম্বরটি কার সেটা জানার উপায়। কয়েকটি সহজ পদ্ধতি হলো: 

রিভার্স ফোন লুকআপ পরিষেবা  (Reverse Phone Lookup Service) এর মাধ্যমে

এমন বেশ কিছু ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন আছে, যেকোনো রিভার্স ফোন লুকআপ নামক একটি পরিষেবা পাওয়া যায়। এর মাধ্যমে আপনি যে কোনো অজানা ফোন নম্বরের মালিক, তার ঠিকানা, ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইত্যাদি সবকিছু বের করতে পারবেন। রিভার্স ফোন লুকআপ পরিষেবার বেশ কিছু ওয়েবসাইট হল: Whitepages, ZabaSearch, Truecaller, Been verified। 

ফোন নম্বর কার জানতে Truecaller কিভাবে ব্যবহার করবেন

কীভাবে রিভার্স ফোন লুকআপ পরিষেবা Truecaller কিভাবে ব্যবহার করবেন?

  • প্রথমেই Google Play Store বা Apple App Store খুলুন। আর Truecaller অ্যাপটি আপনার ফোনে install করুন। 
  • তারপর অ্যাপটি খুলে নিজের ফোন নম্বর দিন আর OTP দিয়ে যাচাই করুন। 
  • Truecaller এ নিজের সমস্ত তথ্য যেমন নাম, ইমেইল আইডি, ইত্যাদি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। 
  • তারপর অ্যাপটি খুলে সার্চ বারে গিয়ে অচেনা নম্বরটি লিখুন। 
  • সবশেষে সার্চ বাটন টি ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই আপনি অচেনা ফোন নম্বরটির মালিক কে সেটা জানতে পারবেন। Spam নম্বর হলে Truecaller আপনাকে সাবধান করবে। 

সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন

সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন  

আজকাল বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাদের ফোন নম্বর তালিকাভুক্ত করে থাকে। তাই আপনি Facebook, Twitter, LinkedIn এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফোন নম্বরটি খুঁজে বের করে সেখান থেকে নম্বরটি কার তার সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন। 

সোশ্যাল মিডিয়ায় কীভাবে সার্চ করবেন? 

  • আপনার ব্রাউজার বা মোবাইল অ্যাপ থেকে যেকোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে (ফেসবুকে, টুইটার ) লগ ইন করুন।
  • তারপর সার্চ বারে অচেনা নম্বরটি টাইপ করুন।
  • যদি সেই অচেনা নম্বরটি কোনো প্রোফাইলে যোগ করা থাকে তাহলে সার্চ রেজাল্টে সেটা আপনি দেখতে পাবেন আর বুঝতে পারবেন নম্বরটি কার। 

Google-এ সার্চ করুন

search phone no in google search to know phone number owner

অনেক সময় গুগলে নম্বরটি সার্চ করে তার মাধ্যমে নম্বরের মালিক সম্পর্কে অনেক তথ্য বের করা যেতে পারে। বিশেষত সেই ব্যক্তি যদি ব্যবসার সাথে জড়িত থাকে বা পরিচিত মুখ হয় তবে খুব সহজেই গুগলে নম্বরটির মাধ্যমে তার আসল পরিচয় পাওয়া যেতে পারে।

Google – এ কীভাবে সার্চ করবেন? 

  • আপনার ব্রাউজারে Google.com খুলুন।
  • তারপর সার্চ বারে অচেনা নম্বরটি টাইপ করুন। 
  • সার্চ বাটনে ক্লিক করুন আর ফলাফল চেক করুন। 

ফোনের কোম্পানিতে যোগাযোগ করুন

সর্বশেষে আপনি ফোন নম্বরটি নিয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই কোম্পানি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। কিন্তু অনেক কোম্পানি এই ধরনের কনফিডেন্সিয়াল তথ্য দিতে নাকচ করে দিতে পারে। আর যদি ফোন নম্বরটি নিতান্তই অত্যন্ত জরুরি হয়ে থাকে তবে আপনি পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন।

কীভাবে সতর্ক থাকবেন প্রতারণামূলক কল থেকে? 

প্রতারণামূলক কল থেকে নিজেকে বাঁচাতে এই টিপস গুলি মাথায় রাখুন: 

  • ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না: অচেনা নম্বর থেকে ফোন করে যদি কাউকে আপনার ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য জানতে চায় ভুলেও সেটি শেয়ার করবেন না। 
  • কল ব্লক করুন: যদি বারবার কাউ একই নম্বর থেকে ফোন করে আপনাকে বিরক্ত করে তাহলে আপনার ফোনে থাকা ব্লক অপশনটি দিয়ে আপনি তাকে সহজেই ব্লক করে দিতে পারেন। 
  • রিপোর্ট করুন: প্রতারণার সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা টেলিকম অপারেটরকে অবশ্যই রিপোর্ট করুন যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।  

আশা করি এই প্রতিবেদনটি থেকে আপনি আপনার প্রত্যাশিত উত্তর, মোবাইল নম্বর দিয়ে কিভাবে ফোন নম্বরের মালিক এর পরিচয় জানতে পারবেন সেটা বুজতে পেরেছেন। 

শেয়ার করুন:

Leave a Comment

ফলো করুন

সবচেয়ে জনপ্রিয়