অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারি নিমেষে শেষ হওয়া একটি নিত্যদিনের সমস্যা। প্রতিদিনের ব্যস্ত জীবনে, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা প্রায়শই অসুবিধার সম্মুখীন হই। ফোন ছাড়া আমরা এখন এক মুহূর্ত চলতে পারি না। আপনি কি জানেন, কয়েকটি সহজ টিপস মেনে চললে আপনার ফোনের ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হতে পারে? আজকের প্রতিবেদনে আমরা জানব কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারবেন এবং সহজে তা দীর্ঘস্থায়ী করতে পারবেন। নীচে দেওয়া সহজ টিপস গুলো মেনে চলুন এবং উপভোগ করুন দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ!
১) ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং অটো ব্রাইটনেস সেট করুন
আপনার ফোনের স্ক্রিন ব্রাইটনেস বেশি থাকলে তা আপনার ব্যাটারির প্রধান শত্রু হয়ে দাঁড়াতে পারে। ফোনের স্ক্রিন ব্রাইটনেস যদি খুব বেশি থাকে, তাহলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। আপনি যখন বাড়িতে বা এমন জায়গায় থাকবেন যেখানে বেশি আলো দরকার নেই, তখন ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। এছাড়া, অটোমেটিক ব্রাইটনেস ফিচারটি ব্যবহার করে ফোনের স্ক্রিন ব্রাইটনেস পরিবেশের আলোর উপর ভিত্তি করে অটোমেটিকভাবে পরিবর্তন করতে পারেন। এভাবে, ফোনের ব্যাটারি অনেকটাই সাশ্রয় হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যখন ফোন ব্যবহার করা হয়, তখন ব্রাইটনেস ৫০ এর কম রাখাই ভালো। এর ফলে চোখের ক্ষতি হয় না এবং ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয় না।
Settings এ গিয়ে কীভাবে করবেন
- Settings এ গিয়ে Display অথবা Display & Brightness সিলেক্ট করুন। এখানে Brightness স্লাইডার টি কমিয়ে আনুন এবং Adaptive Brightness অথবা Auto Brightness অন করুন।

হোমস্ক্রীন থেকে ব্রাইটনেস কীভাবে কমাবেন
- স্ক্রিনের উপরে থেকে নিচে সোয়াইপ করুন। সেখানে Brightness slider দেখতে পাবেন।
- Brightness slider বাম দিকে টেনে কমিয়ে দিন বা কোনো কোনো ফোনের ক্ষেত্রে নিচে নামিয়ে আনুন ।

২) পাওয়ার সেভিং মোড অন করুন
ফোনের পাওয়ার সেভিং মোড এমন একটি ফিচার যা ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য খুবই কার্যকর। এই মোডটা চালু করলে ফোনের বিভিন্ন ফিচার সীমিত হয়ে যায়, যেমন ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার, অ্যানিমেশন কমানো, স্ক্রিন এর রিফ্রেশ রেট কমে যাওয়া ইত্যাদি। পাওয়ার সেভিং মোড বিশেষত তখন ব্যবহার করতে পারেন যখন ব্যাটারি কম থাকে এবং আপনি চার্জার কাছাকাছি নেই। অনেকেই ফোন ব্যবহার করার সময় পাওয়ার সেভিং মোড এর উপকারিতা জানেনা।
কীভাবে করবেন:
- Settings > Battery > Power Saving Mode এ যান।
- পাওয়ার সেভিং মোড চালু করুন।

৩) স্ক্রিন টাইম আউট সময় কমিয়ে রাখুন
আপনি যদি ফোন ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার ফোনের স্ক্রিন কতক্ষণ ধরে অন থাকবে সেটি নির্ভর করে স্ক্রিন টাইম আউট সময়ের উপর। স্ক্রিন টাইম আউট সময় যদি দীর্ঘ হয়, তবে ফোনের স্ক্রিন অন থাকাকালীন ব্যাটারি দ্রুত শেষ হবে। স্ক্রিন টাইম আউট সময় কমিয়ে রাখলে, ফোনটি দ্রুত স্ক্রিন অফ করবে এবং ব্যাটারি সাশ্রয় হবে। যদি আপনার স্ক্রিন টাইম আউটের সময় ৩০ সেকেন্ড থাকে তবে সেটাকে আপনি ১৫ সেকেন্ডে রাখতে পারেন।
কীভাবে করবেন:
- Settings > Display (Display & Brightness) > Screen Timeout(Auto screen off) এ যান।
- সময় কমিয়ে ১৫ সেকেন্ড করুন।

৪) অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ্লিকেশন গুলো ফোনের ব্যাটারির উপর প্রভাব ফেলে। কারণ এগুলো সবসময় ফোনের লাইভ লোকেশন ও অন্যান্য ডাটা ব্যবহার করতে থাকে যার প্রভাব সরাসরি ব্যাটারির উপর পড়ে। তাই যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার দরকার পড়ছে না সেগুলো বন্ধ করে দিতে হবে। এছাড়া কিছু অ্যাপ্লিকেশন যেগুলো বেশি ব্যাটারি কনজিউম করছে তাদের ব্যাটারি ও ডাটা ব্যবহার রেস্ট্রিক্ট করতে হবে।
কীভাবে করবেন:
- Settings > Apps > এ গিয়ে App Management বা App List থেকে App সিলেক্ট করুন

- App Battery Usage বা Battery Usage এ গিয়ে “Allow background activity” অপশন টি Disable করুন

৫) লক স্ক্রিন সেট করুন
আপনি আপনার ফোন না খুলেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, সময় , মিসড কল ডিটেলস চেক করে নিতে পারেন যা আপনার ব্যাটারির চার্জ বাঁচাতে সাহায্য করবে। তাই লক স্ক্রিন সেট করুন। লক স্ক্রিন ফোনকে কম সক্রিয় অবস্থায় রাখে, স্ক্রিন অফ করে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন সীমিত করে, ফলে ব্যাটারি খরচ কম হয়।
কীভাবে করবেন:
- আপনার ফোনের Settings এ যান।
- Security (বা Sceurity and Privacy) অপশনে গিয়ে Device Unlock বা Screen Lock বা Lock Screen অপশন বেছে নিন। এটি কিছু ফোনে Biometrics & security নামেও হতে পারে।
- Screen lock type বা Screen lock এ ট্যাপ করুন।
- আপনার পছন্দ অনুযায়ী PIN, Pattern, বা Password বেছে নিন।
- আপনার বেছে নেওয়া পাসকোড টি দিন এবং নিশ্চিত করুন।
৬) লোকেশন এবং ওয়্যারলেস পরিষেবাগুলি বন্ধ রাখুন
অনেক সময় আমরা ফোনের লোকেশন, ব্লুটুথ এবং Wi-Fi চালু রেখে দিই প্রয়োজন না থাকা শর্তেও , কিন্তু সেগুলো বন্ধ করতে হবে। এই ফিচারগুলো ব্যাটারির খরচ বাড়ায়। বিশেষত লোকেশন সার্ভিস বন্ধ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
কীভাবে করবেন:
- Settings > Location এ গিয়ে লোকেশন সার্ভিস বন্ধ করুন।

- স্ট্যাটাস বার (নোটিফিকেশন বার) নিচের দিকে সোয়াইপ করে Quick Settings থেকে ব্লুটুথ এবং Wi-Fi বন্ধ করুন।

৭) কখনোই ফোন সম্পূর্ণ চার্জ করবেন না
ফোন ১০০% চার্জ করা ব্যাটারির ক্ষতি করে। ২০-৮০% চার্জ রেঞ্জে ব্যাটারি সঠিকভাবে কাজ করে এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা পায়। তাই ফোনকে ২০% নিচে না নামিয়ে এবং ৮০% এর বেশি না চার্জ করে ব্যবহার করুন। এতে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। যদি আপনার ফোনে “Optimized Battery Charging” ফিচার থাকে, এটি চালু রাখুন। এটি ফোনকে ৮০% পর্যন্ত চার্জ করে এবং চার্জ পূর্ণ হওয়ার আগে বন্ধ করে দেয়।
৮. কীবোর্ডের শব্দ বা কম্পন বন্ধ করুন
টাইপ করার সময় কী বোর্ডের প্রতিটি চাপে শব্দ বা কম্পন হলে ব্যাটারির শক্তি খরচ হয়। এই ফিচারগুলো বন্ধ করলে ব্যাটারির খরচ কমবে এবং ফোন দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।
কীভাবে করবেন:
- প্রথমে Settings এ যান।
- তারপর Sound & Vibration অপশনে যান।
- এখানে কীবোর্ডের শব্দ ও কম্পনের বিকল্পগুলো বন্ধ করে দিন।
৯. ডার্ক মোড চালু করুন
ডার্ক থিম ব্যবহার করলে স্ক্রিনের পিক্সেল গুলো কম আলো ব্যবহার করে, বিশেষ করে OLED ডিসপ্লে, যা ব্যাটারির আয়ু বাড়ায়।
কীভাবে করবেন:
ডার্ক মুড চালু করার জন্য , আপনাকে Settings>Display অপশন এ গিয়ে Dark mode সিলেক্ট করুন।

১০) Always On Display বন্ধ করুন
অলওয়েজ-অন ডিসপ্লে ফিচারটি স্ক্রিনে সবসময় কিছু তথ্য দেখিয়ে রাখে, যেমন সময় বা নোটিফিকেশন। এটি ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে।
কীভাবে করবেন:
অলওয়েজ অন ডিসপ্লে বন্ধ করার জন্য settings এ গিয়ে Always on Display সার্চ বাক্স এ লিখে সার্চ করুন এবং রেজাল্ট থেকে Always on display অপশন এ চলে যান। সেখানে গিয়ে এই অপশনটি Disable করে দিন।

আরও পড়ুন:
কোনো কারণে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর, চালু না হলে কিভাবে ঠিক করা করা যাবে ?
আশা করি, এই প্রতিবেদনটি পড়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর সহজ উপায় গুলো সম্পর্কে জানতে পেরেছেন। স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হলে, আপনি আপনার ফোনটি আরও দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং জরুরি সময়ে ব্যাটারি নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন হবে না।










